
বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবনের সমর্থনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ৫ জানুয়ারি সকাল ১০ টায় কাজী মহল্লা গ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন ও বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ বশির আহমদসহ নেতৃবৃন্দ।
এসময় নারীগণ ডা. জীবনের কথা মন্ত্রমুগ্ধের মতো শুনেন তারা এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে উপস্থিত নারী সমাবেশ থেকে আশ্বস্ত করা হয়।
বানিয়াচং প্রতিনিধি 


















