সিলেট ০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
News Title :
‎নবীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু‎ ‎ঈদের জামাতের টাকা তোলা নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে সংঘর্ষ আহত কয়েকজন র‍্যাব-৯ এর অভিযানে সিলেটে চাঞ্চল্যকর আলিমা বেগম হত্যা মামলার আসামি গ্রেফতার। ‎মধুপুর পৌরসভা নির্বাচন: ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়তে চান যুবদল নেতা সাগর ‎আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদ জামাতকে ঘিরে জোর প্রস্তুতি চলছে ‎ধোপাখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ‘গরিবের ডাক্তার’ আবু সাঈদ সুরুজ মৌলভীবাজারে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন।‎ ‎​বানিয়াচংয়ে শতাধিক অসহায় পরিবারের মুখে হাসি ফুটালো ‘সেবা ফাউন্ডেশন’ নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১‎ ‎বাহুবলে ভয়াবহ অগ্নিকাণ্ড: মুহূর্তেই ছাই বসতঘর, দগ্ধ হয়ে ২ গরুর মৃত্যু‎

সত্য প্রকাশে অবিচল’ স্লোগানে টাঙ্গাইল-জামালপুর জেলা প্রেস ক্লাবের আত্মপ্রকাশ

টাঙ্গাইল-জামালপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ একফ্রেমে

‎টাঙ্গাইল: ‘সত্য প্রকাশে অবিচল’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল ও জামালপুর জেলার সাংবাদিকদের নতুন সংগঠন ‘টাঙ্গাইল-জামালপুর জেলা প্রেস ক্লাব’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। দুই জেলার প্রতিটি উপজেলার সত্যনিষ্ঠ, পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকদের সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য।
‎সোমবার (২ ফেব্রুয়ারি) দীর্ঘ ছয় মাসের ধারাবাহিক প্রস্তুতি ও সাংগঠনিক প্রক্রিয়া শেষে এক সভায় সংগঠনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

‎সংগঠনটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মশিউর রহমান সজিব-এর দিকনির্দেশনায় এবং উপস্থিত সাংবাদিকদের প্রত্যক্ষ ভোটে সর্বসম্মতিক্রমে কমিটি নির্বাচন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট লেখক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী রফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক এস এম আব্দুর রাজ্জাক।

‎নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদুল ইসলামের সঞ্চালনায় এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব কে এম তৈয়ব আলী হীরার সভাপতিত্বে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকতার দায়িত্বশীল ভূমিকা জোরদার করা এবং পেশাগত মান উন্নয়নের মাধ্যমে গণমাধ্যমকে আরও শক্তিশালী করাই এই সংগঠনের প্রধান উদ্দেশ্য।

‎সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই সংগঠনটি দুই জেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি জনস্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে। অনুষ্ঠানের শেষাংশে সংগঠনের সমৃদ্ধি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎নবীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু‎

সত্য প্রকাশে অবিচল’ স্লোগানে টাঙ্গাইল-জামালপুর জেলা প্রেস ক্লাবের আত্মপ্রকাশ

সময় ০৮:৪৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬