সিলেট ০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
News Title :
‎নবীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু‎ ‎ঈদের জামাতের টাকা তোলা নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে সংঘর্ষ আহত কয়েকজন র‍্যাব-৯ এর অভিযানে সিলেটে চাঞ্চল্যকর আলিমা বেগম হত্যা মামলার আসামি গ্রেফতার। ‎মধুপুর পৌরসভা নির্বাচন: ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়তে চান যুবদল নেতা সাগর ‎আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদ জামাতকে ঘিরে জোর প্রস্তুতি চলছে ‎ধোপাখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ‘গরিবের ডাক্তার’ আবু সাঈদ সুরুজ মৌলভীবাজারে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন।‎ ‎​বানিয়াচংয়ে শতাধিক অসহায় পরিবারের মুখে হাসি ফুটালো ‘সেবা ফাউন্ডেশন’ নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১‎ ‎বাহুবলে ভয়াবহ অগ্নিকাণ্ড: মুহূর্তেই ছাই বসতঘর, দগ্ধ হয়ে ২ গরুর মৃত্যু‎

টাঙ্গাইল-৪ জাপা নেতাকর্মীদের পুলিশি হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন, জাপা প্রার্থী লিয়াকত আলী

টাঙ্গাইল-৪ (কালিহাতী) সংসদীয় আসনে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের পুলিশি হয়রানির অভিযোগ তুলেছেন লাঙল প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী। একইসঙ্গে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও এক স্বতন্ত্র প্রার্থী নির্বিঘ্নে প্রচারণা চালাচ্ছেন বলে দাবি করেছেন তিনি।
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
লিয়াকত আলী অভিযোগ করেন, কোনো মামলা না থাকা সত্ত্বেও রাতের আঁধারে জাতীয় পার্টির নেতাকর্মীদের আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এতে সাধারণ কর্মী-সমর্থকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। সংবাদ সম্মেলনে দাবি করা হয়,স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর (হাঁস প্রতীক) নামে ময়মনসিংহের আদালতে দুদকের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি রয়েছে। লিয়াকত আলী এ সংক্রান্ত মামলার নথিপত্র সংবাদকর্মীদের প্রদর্শন করেন।
ওয়ারেন্ট থাকা সত্ত্বেও লতিফ সিদ্দিকী অবাধে প্রচারণা চালাচ্ছেন, অথচ জাপা নেতাকর্মীদের অহেতুক হয়রানি করা হচ্ছে বলে প্রার্থী ক্ষোভ প্রকাশ করেন।
কালিহাতীতে এবার লাঙল প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হলে জাতীয় পার্টি বিপুল ব্যবধানে জয়ী হবে। আমি এই হয়রানি বন্ধে নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন, আব্দুর রাজ্জাক, আহ্বায়ক, কালিহাতী উপজেলা জাতীয় পার্টি।মো. এখলাছ মন্ডল, সদস্য সচিব।  জুলহাস উদ্দিন ও আজিজুল হক, সহ-সভাপতি। ফজল মোল্যা, সভাপতি, এলেঙ্গা পৌর শাখা।
নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে এবং সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন জাপা নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎নবীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু‎

টাঙ্গাইল-৪ জাপা নেতাকর্মীদের পুলিশি হয়রানির অভিযোগ

সময় ০৭:২৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬