সিলেট ০৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
News Title :
‎নবীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু‎ ‎ঈদের জামাতের টাকা তোলা নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে সংঘর্ষ আহত কয়েকজন র‍্যাব-৯ এর অভিযানে সিলেটে চাঞ্চল্যকর আলিমা বেগম হত্যা মামলার আসামি গ্রেফতার। ‎মধুপুর পৌরসভা নির্বাচন: ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়তে চান যুবদল নেতা সাগর ‎আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদ জামাতকে ঘিরে জোর প্রস্তুতি চলছে ‎ধোপাখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ‘গরিবের ডাক্তার’ আবু সাঈদ সুরুজ মৌলভীবাজারে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন।‎ ‎​বানিয়াচংয়ে শতাধিক অসহায় পরিবারের মুখে হাসি ফুটালো ‘সেবা ফাউন্ডেশন’ নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১‎ ‎বাহুবলে ভয়াবহ অগ্নিকাণ্ড: মুহূর্তেই ছাই বসতঘর, দগ্ধ হয়ে ২ গরুর মৃত্যু‎

বিয়ানীবাজার ভোটকেন্দ্র পরিদর্শনে‎প্রশাসনের যৌথ টিম‎

একটি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করছেন উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ টিম।

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে ভোটকেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেছে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ টিম।
‎মঙ্গলবার সকাল থেকে বিয়ানীবাজার উপজেলার ভোটকেন্দ্রগুলো পরিদর্শন শুরু হয়। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো অগ্রাধিকার দিয়ে এ পরিদর্শন কার্যক্রম চলমান।

‎এ সময় ভোটকেন্দ্রগুলোর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপন, ওয়াশব্লক, প্রবেশ ও বের হওয়ার পথ, ভোটগ্রহণ কক্ষের পরিবেশ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়। কোথাও কোনো ঘাটতি থাকলে তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়
‎পরিদর্শন দলে ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার উম্মে হাবিবা মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান, অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক ও বিজিবি-৫২’র সদস্যরা।
‎এ সময় যৌথ টিম ভোটকেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মুজমদার বলেন, ‘একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও যৌথবাহিনী সমন্বিতভাবে কাজ করছে। ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা, প্রয়োজনীয় অবকাঠামো ও পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।’
‎থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক বলেন, ভোটাররা যেন ভয়ভীতি ছাড়া কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সুষ্টু ভোট আয়োজনে কোন ছাড় নয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎নবীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু‎

বিয়ানীবাজার ভোটকেন্দ্র পরিদর্শনে‎প্রশাসনের যৌথ টিম‎

সময় ০৫:০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬