সিলেট ০৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
News Title :
‎নবীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু‎ ‎ঈদের জামাতের টাকা তোলা নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে সংঘর্ষ আহত কয়েকজন র‍্যাব-৯ এর অভিযানে সিলেটে চাঞ্চল্যকর আলিমা বেগম হত্যা মামলার আসামি গ্রেফতার। ‎মধুপুর পৌরসভা নির্বাচন: ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়তে চান যুবদল নেতা সাগর ‎আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদ জামাতকে ঘিরে জোর প্রস্তুতি চলছে ‎ধোপাখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ‘গরিবের ডাক্তার’ আবু সাঈদ সুরুজ মৌলভীবাজারে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন।‎ ‎​বানিয়াচংয়ে শতাধিক অসহায় পরিবারের মুখে হাসি ফুটালো ‘সেবা ফাউন্ডেশন’ নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১‎ ‎বাহুবলে ভয়াবহ অগ্নিকাণ্ড: মুহূর্তেই ছাই বসতঘর, দগ্ধ হয়ে ২ গরুর মৃত্যু‎

বিয়ানীবাজারে উৎসাহ উদ্দীপনা নিয়ে শিশু শিক্ষার্থীদের বরণ করলো শিক্ষকরা!

শিক্ষার্থীদের এভাবেই ফুল দিয়ে বরণ করা হয়।

‎”এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসাহ উদ্দীপনা নিয়ে শিশু শিক্ষার্থীদের বরণ করলো শিক্ষকরা। এ উপলক্ষে মঙ্গলবার সকালে বিয়ানীবাজার উপজেলার নিদনপুর-সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে প্রাক-প্রাথমিক শ্রেণির শিশু বরণ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কোমলমতি শিশু শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। পরে তাদের চকলেট, খাতা, বই ও পেন্সিল দিয়ে বরণ করে নেয়া হয়।

‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিশু বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক অর্চনা চক্রবর্তী, দিপা বেগম, সুহানা আক্তার সুমি, জাহেদা বেগম, পুরবী দাস, সাদেক হাসান, রুপালী রাণী দাস তুলি, ফারহানা হোসেন সহ বিদ্যালয়ের অভিবাবক এবং শিক্ষার্থীরা।

‎অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে নিয়ে কেক কাটার মধ্য দিয়ে বর্ণাঢ্য শিশু বরণ উৎসবের সমাপ্তি ঘটে।

‎এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন রশীদ বলেন, শিশুদের শিক্ষাজীবনের শুরুতে শিক্ষকদের এই সুন্দর অভ্যার্থনা শিক্ষার্থীরা সারাজীবন মনে রাখবে। পাশাপাশি একজন শিশুর সুন্দর জীবন গড়তে হলে অবশ্যই অভিভাবকদের অনেক সচেতন হতে হয়।

‎কারন শিশুরা একটা সময় পর্যন্ত স্কুলে থাকে। কিন্তু বেশি সময় পরিবারের কাছে থাকে। অভিভাবকরা ভাল বা মন্দ কাজের প্রতিফলন শিশুদের উপর পড়ে।

‎তাই শিশুকালে সঠিক শিক্ষা দিতে স্কুলের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎নবীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু‎

বিয়ানীবাজারে উৎসাহ উদ্দীপনা নিয়ে শিশু শিক্ষার্থীদের বরণ করলো শিক্ষকরা!

সময় ০৩:৪৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬