সিলেট ০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
News Title :
‎নবীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু‎ ‎ঈদের জামাতের টাকা তোলা নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে সংঘর্ষ আহত কয়েকজন র‍্যাব-৯ এর অভিযানে সিলেটে চাঞ্চল্যকর আলিমা বেগম হত্যা মামলার আসামি গ্রেফতার। ‎মধুপুর পৌরসভা নির্বাচন: ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়তে চান যুবদল নেতা সাগর ‎আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদ জামাতকে ঘিরে জোর প্রস্তুতি চলছে ‎ধোপাখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ‘গরিবের ডাক্তার’ আবু সাঈদ সুরুজ মৌলভীবাজারে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন।‎ ‎​বানিয়াচংয়ে শতাধিক অসহায় পরিবারের মুখে হাসি ফুটালো ‘সেবা ফাউন্ডেশন’ নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১‎ ‎বাহুবলে ভয়াবহ অগ্নিকাণ্ড: মুহূর্তেই ছাই বসতঘর, দগ্ধ হয়ে ২ গরুর মৃত্যু‎

‎নবীগঞ্জে ইংল্যান্ড প্রবাসী তালেব উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য রাখছেন, মো. রিপন মিয়া।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পিরিজপুর গ্রামের বাসিন্দা, বিশিষ্ট সমাজসেবক ও যুক্তরাজ্যপ্রবাসী তালেব উদ্দিন আহমেদকে জড়িয়ে সম্প্রতি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার ১ ফেব্রুয়ারী বিকেলে নবীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রবাসী তালেব উদ্দিন আহমেদের স্বজনরা এসব সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তালেব উদ্দিন আহমেদের ভাতিজা, ইনাতগঞ্জ ইউনিয়নের পিরিজপুর গ্রামের বাসিন্দা মো. রিপন মিয়া।

‎লিখিত বক্তব্যে তিনি বলেন, তার চাচা দীর্ঘদিন ধরে সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন এবং সেখানে ‘গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর সহ-সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
‎রিপন মিয়া অভিযোগ করে বলেন, একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় কিছু স্থানীয় পত্রিকায় তার চাচার বিরুদ্ধে জমি দখল,অবৈধ অস্ত্র প্রদর্শন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টির মতো সম্পূর্ণ কাল্পনিক ও মিথ্যা অভিযোগ প্রকাশ করা হয়েছে। এসব অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই।
‎তিনি আরও বলেন, তালেব উদ্দিন আহমেদের কোনো অবৈধ অস্ত্র নেই এবং তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। মূলত তার সামাজিক গ্রহণযোগ্যতা ও সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই সাংবাদিকদের বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করানো হয়েছে।

‎নবীগঞ্জ উপজেলা ও ইনাতগঞ্জ ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তালেব উদ্দিন আহমেদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে রিপন মিয়া বলেন, একজন রেমিট্যান্স যোদ্ধাকে এভাবে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
‎সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রতি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা এই মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে সত্যতা যাচাই ছাড়া কোনো ব্যক্তি বা পরিবারের সম্মানহানিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎নবীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু‎

‎নবীগঞ্জে ইংল্যান্ড প্রবাসী তালেব উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সময় ০৫:১৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬