সিলেট ০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
News Title :
‎নবীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু‎ ‎ঈদের জামাতের টাকা তোলা নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে সংঘর্ষ আহত কয়েকজন র‍্যাব-৯ এর অভিযানে সিলেটে চাঞ্চল্যকর আলিমা বেগম হত্যা মামলার আসামি গ্রেফতার। ‎মধুপুর পৌরসভা নির্বাচন: ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়তে চান যুবদল নেতা সাগর ‎আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদ জামাতকে ঘিরে জোর প্রস্তুতি চলছে ‎ধোপাখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ‘গরিবের ডাক্তার’ আবু সাঈদ সুরুজ মৌলভীবাজারে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন।‎ ‎​বানিয়াচংয়ে শতাধিক অসহায় পরিবারের মুখে হাসি ফুটালো ‘সেবা ফাউন্ডেশন’ নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১‎ ‎বাহুবলে ভয়াবহ অগ্নিকাণ্ড: মুহূর্তেই ছাই বসতঘর, দগ্ধ হয়ে ২ গরুর মৃত্যু‎

ঐতিহ্যের আমেজে এন. এইচ. জাহেদ একাডেমিতে পিঠা উৎসব ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

কৃতি শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ডা. সাখাওয়াত হাসান জীবন

‎বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি ও শীতকালীন আমেজকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে বানিয়াচংয়ের এন. এইচ. জাহেদ একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে ‘পিঠা উৎসব ২০২৬’ পালিত হয়েছে। দিনব্যাপী এই উৎসবে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্যোক্তা মনোভাব ও দেশীয় সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন পরিলক্ষিত হয়।
‎বিশিষ্ট সমাজসেবক ডা.সাখাওয়াত হাসান জীবন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

‎অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একাডেমির প্রধান শিক্ষক সাইদুর রহমান খানের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক নাজমুল আলমের সঞ্চালনায় পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উৎসব উপলক্ষে একাডেমি প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ২১টি আকর্ষণীয় স্টল স্থাপন করা হয়।
‎প্রতিটি স্টলে সাজানো ছিল ভাপা, চিতই, পুলি, পাটিসাপটা, দুধচিতই সহ প্রায় ১২০ পদের বিলুপ্তপ্রায় ও ঐতিহ্যবাহী সব পিঠা।
‎শিক্ষার্থীরা নিজেরাই স্টল সজ্জা ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করে তাদের ব্যবসায়িক ও সৃজনশীল মেধার পরিচয় দেয়।

‎এবারের উৎসবের বিশেষ আকর্ষণ ছিল কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী ৪৪ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান ও সংবর্ধনা। এই উদ্যোগ উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।
‎প্রধান অতিথির বক্তব্যে ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যান্ত্রিকতা থেকে দূরে সরিয়ে আমাদের শেকড়ের সাথে পরিচয় করিয়ে দেয়। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক সাইদুর রহমান খান ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
‎অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসবের শেষে সেরা স্টলগুলো নির্বাচন করে বিজয়ী শিক্ষার্থীদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎নবীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু‎

ঐতিহ্যের আমেজে এন. এইচ. জাহেদ একাডেমিতে পিঠা উৎসব ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

সময় ০৮:০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬