সিলেট ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার

‎​বানিয়াচংয়ে মাদক ব্যবসায়ী কে পুলিশের গ্রেফতারের অভিযান, ক্ষোভে সরকারি কর্মকর্তার ঘরে হামলা ও হত্যার হুমকি‎!

‎হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে পুলিশী অভিযানকে কেন্দ্র করে প্রতিবেশী সরকারি এক কর্মকর্তার বাড়িঘরে হামলা ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে।
‎এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন।
‎অভিযোগ সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা মহল্লার বয়স্ক বৃদ্ধা এক মহিলা বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

‎অভিযোগে তিনি উল্লেখ করেন, একই গ্রামের বাসিন্দা মোঃ কদ্দুছ মিয়া (৫২) ও তার ছেলে মোঃ আবেদ মিয়া (৩২) দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধে জড়িয়ে আসছেন।
‎অভিযোগে বলা হয়,গত ২৮ ফেব্রুয়ারি বিকাল প্রায় ৪টার দিকে পুলিশ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কদ্দুছ মিয়ার বাড়িতে গিয়ে তার জামাতা সোহেল মিয়াকে খুঁজে না পেয়ে জিজ্ঞাসাবাদ করে চলে যায়।

‎পরে পুলিশ চলে যাওয়ার পর অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে অভিযোগকারীর ছেলে মহি উদ্দিনের ওপর দোষ চাপিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসময় বিকাল সাড়ে ৪টার দিকে অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অভিযোগকারীর বাড়ির সামনে এসে তার ছেলের ওপর হামলার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎এ সময় ভুক্তভোগীর ছেলে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। অভিযোগে আরও বলা হয়,ঘটনাস্থলে অভিযুক্তরা প্রকাশ্যে ভুক্তভোগী পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন এবং ভবিষ্যতে এ বিষয়ে বাড়াবাড়ি করলে লাশ গুম করে ফেলার কথাও বলেন অভিযুক্তরা।
‎এতে করে ভুক্তভোগী পরিবার আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা সালিশ না মেনে ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগে বলা হয়েছে। অভিযোগকারী দাবি করেন, ঘটনার একটি ভিডিও ফুটেজও তাদের কাছে রয়েছে।

‎এদিকে বয়স্ক মহিলার অভিযোগটি থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ গুরুত্বের সহিত আমলে নিয়ে তাৎক্ষণিক এসআই মিজানুর রহমানকে দ্রুত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন।

‎এ ব্যাপারে মামলার আইও এসআই মিজান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার সাড়া না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

‎এদিকে অভিযোগকারীর পুত্র জানান তিনি সরকারি দপ্তরের একজন কর্মচারি হওয়ার কারণে নিরুপায় হয়ে তার বৃদ্ধ মাকে বাদী করে লিখিত একটি অভিযোগ দায়ের করাতে বাধ্য হয়েছেন।
‎গতকালের ঘটনা পরে পুলিশকে অবগত করা হলে তারা পুনঃরায় এসে তাদের এই কার্যক্রম উপলব্ধি করে গেছেন।

‎এমনকি তারা কোন প্রকৃতির লোকজন বাংলাদেশ পুলিশ প্রশাসনের সকল ইউনিটের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নিয়োজিত দায়িত্বরতগন তদন্ত করলেই এলাকাবাসীর কাছ থেকে তাদের সম্পর্কে জানতে পারবেন।
‎তিনি এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে তাদেরকে আইনের আওতায় এনে বিচার ব্যবস্থা গ্রহনের জন্য জোরালো দাবী জানিয়ে বলেন,বর্তমানে তার পরিবার নিয়ে এক আতংকের মধ্যে ঐ দিনরাত পার করে যাচ্ছেন।

‎এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে,তিনি অভিযোগ এর সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের

‎​বানিয়াচংয়ে মাদক ব্যবসায়ী কে পুলিশের গ্রেফতারের অভিযান, ক্ষোভে সরকারি কর্মকর্তার ঘরে হামলা ও হত্যার হুমকি‎!

সময় ০৮:২০:২৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬