
হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে পুলিশী অভিযানকে কেন্দ্র করে প্রতিবেশী সরকারি এক কর্মকর্তার বাড়িঘরে হামলা ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা মহল্লার বয়স্ক বৃদ্ধা এক মহিলা বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, একই গ্রামের বাসিন্দা মোঃ কদ্দুছ মিয়া (৫২) ও তার ছেলে মোঃ আবেদ মিয়া (৩২) দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধে জড়িয়ে আসছেন।
অভিযোগে বলা হয়,গত ২৮ ফেব্রুয়ারি বিকাল প্রায় ৪টার দিকে পুলিশ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কদ্দুছ মিয়ার বাড়িতে গিয়ে তার জামাতা সোহেল মিয়াকে খুঁজে না পেয়ে জিজ্ঞাসাবাদ করে চলে যায়।
পরে পুলিশ চলে যাওয়ার পর অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে অভিযোগকারীর ছেলে মহি উদ্দিনের ওপর দোষ চাপিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসময় বিকাল সাড়ে ৪টার দিকে অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অভিযোগকারীর বাড়ির সামনে এসে তার ছেলের ওপর হামলার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় ভুক্তভোগীর ছেলে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। অভিযোগে আরও বলা হয়,ঘটনাস্থলে অভিযুক্তরা প্রকাশ্যে ভুক্তভোগী পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন এবং ভবিষ্যতে এ বিষয়ে বাড়াবাড়ি করলে লাশ গুম করে ফেলার কথাও বলেন অভিযুক্তরা।
এতে করে ভুক্তভোগী পরিবার আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা সালিশ না মেনে ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগে বলা হয়েছে। অভিযোগকারী দাবি করেন, ঘটনার একটি ভিডিও ফুটেজও তাদের কাছে রয়েছে।
এদিকে বয়স্ক মহিলার অভিযোগটি থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ গুরুত্বের সহিত আমলে নিয়ে তাৎক্ষণিক এসআই মিজানুর রহমানকে দ্রুত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন।
এ ব্যাপারে মামলার আইও এসআই মিজান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার সাড়া না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
এদিকে অভিযোগকারীর পুত্র জানান তিনি সরকারি দপ্তরের একজন কর্মচারি হওয়ার কারণে নিরুপায় হয়ে তার বৃদ্ধ মাকে বাদী করে লিখিত একটি অভিযোগ দায়ের করাতে বাধ্য হয়েছেন।
গতকালের ঘটনা পরে পুলিশকে অবগত করা হলে তারা পুনঃরায় এসে তাদের এই কার্যক্রম উপলব্ধি করে গেছেন।
এমনকি তারা কোন প্রকৃতির লোকজন বাংলাদেশ পুলিশ প্রশাসনের সকল ইউনিটের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নিয়োজিত দায়িত্বরতগন তদন্ত করলেই এলাকাবাসীর কাছ থেকে তাদের সম্পর্কে জানতে পারবেন।
তিনি এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে তাদেরকে আইনের আওতায় এনে বিচার ব্যবস্থা গ্রহনের জন্য জোরালো দাবী জানিয়ে বলেন,বর্তমানে তার পরিবার নিয়ে এক আতংকের মধ্যে ঐ দিনরাত পার করে যাচ্ছেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে,তিনি অভিযোগ এর সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছি।
এ আর রুমন, বানিয়াচং। 


















