সিলেট ০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
News Title :
নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের অস্ত্রোপচার সফল‎ জ্বালানি সংকট থেকে উত্তরণে সময় লাগবে: খন্দকার আব্দুল মুক্তাদির দক্ষিণ সুরমায় ৩৫৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ ‎​সিলেট নগরীতে সবুজের ছোঁয়া: ধরা’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। ‎জামালপুরে রাস্তার ইট বিক্রি মামলার আসামিকে আশ্রয় দেওয়া বন্ধুকে নেশাগ্রস্ত করে বসতঘর ও আসবাবপত্র বিক্রির অভিযোগ কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত‎ সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন।‎ বানিয়াচংয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ‎জামালপুরে ইউপি শহীদ মিনারে মুরগি জবাই করে রক্ত-ময়লার স্তূপ: প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ডাকাতি ও ছিনতাইকারী মামলার পলাতক আসামি রিপন গ্রেপ্তার

নবীগঞ্জে ভোটকেন্দ্রে ব্যালট ছিঁড়ে কারাগারে প্রবাসী, ৫ দিনের কারাদণ্ড!

প্রবাসী ভোটার গোলাম রসুল (ফাইল ছবি)

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে একটি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যালট পেপার ছিঁড়ে ফেলার অভিযোগে গোলাম রসুল (৪০) নামে এক ইংল্যান্ড প্রবাসীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রহুল আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
‎ইউএনও জানান, গোলাম রসুল ভোটকেন্দ্রে প্রবেশ করে ভেতরের পরিবেশ নিয়ে আপত্তি জানান। একপর্যায়ে তিনি ভোট না দেওয়ার ঘোষণা দিয়ে একটি ব্যালট পেপার নিয়ে প্রকাশ্যে ছিঁড়ে ফেলেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যরা এগিয়ে এলে তাদের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়ান তিনি।

‎পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও রাষ্ট্রীয় সম্পদ নষ্টের দায়ে তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় কার্যকরের জন্য তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত গোলাম রসুল ইনাতগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি স্থানীয় আহাদুর রহমানের ছেলে এবং পেশায় একজন ইংল্যান্ড প্রবাসী।

‎এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মোট ৪ লাখ ৬১ হাজার ২৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া ও দলটির বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়ার মধ্যে সীমাবদ্ধ বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

‎নির্বাচনী কর্মকর্তারা জানান, ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের অস্ত্রোপচার সফল‎

নবীগঞ্জে ভোটকেন্দ্রে ব্যালট ছিঁড়ে কারাগারে প্রবাসী, ৫ দিনের কারাদণ্ড!

সময় ০৪:৪৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬