সিলেট ০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
News Title :
‎টাঙ্গাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ‎জুড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ‎গোয়াইনঘাটে ৭১ বোতল বিদেশি মদসহ বাবা-ছেলে গ্রেফতার হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, পরে ধরা পড়ল ১০০ খাতা জব্দ, দায়িত্ব হারালেন ৩ কর্মকর্তা ‎মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ১২৯ কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেপ্তার ‎শেরপুর সেতুতে ৩৬ ঘণ্টা যান চলাচল নিয়ন্ত্রণ, ভোগান্তির আশঙ্কা ‎বিয়ানীবাজার থেকে ৩ এসএসসি-দাখিল পরীক্ষার্থী ছাত্রী উধাও টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এতিমখানার নামে চাঁদাবাজি: বানিয়াচংয়ে জনতার হাতে ধরা ‘টিকটকার’ ভণ্ড প্রতারক! বানিয়াচংয়ে ভাতিজার হাতে চাচা খুন: মামলায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন

নবীগঞ্জে ভোটকেন্দ্রে ব্যালট ছিঁড়ে কারাগারে প্রবাসী, ৫ দিনের কারাদণ্ড!

প্রবাসী ভোটার গোলাম রসুল (ফাইল ছবি)

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে একটি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যালট পেপার ছিঁড়ে ফেলার অভিযোগে গোলাম রসুল (৪০) নামে এক ইংল্যান্ড প্রবাসীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রহুল আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
‎ইউএনও জানান, গোলাম রসুল ভোটকেন্দ্রে প্রবেশ করে ভেতরের পরিবেশ নিয়ে আপত্তি জানান। একপর্যায়ে তিনি ভোট না দেওয়ার ঘোষণা দিয়ে একটি ব্যালট পেপার নিয়ে প্রকাশ্যে ছিঁড়ে ফেলেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যরা এগিয়ে এলে তাদের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়ান তিনি।

‎পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও রাষ্ট্রীয় সম্পদ নষ্টের দায়ে তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় কার্যকরের জন্য তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত গোলাম রসুল ইনাতগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি স্থানীয় আহাদুর রহমানের ছেলে এবং পেশায় একজন ইংল্যান্ড প্রবাসী।

‎এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মোট ৪ লাখ ৬১ হাজার ২৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া ও দলটির বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়ার মধ্যে সীমাবদ্ধ বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

‎নির্বাচনী কর্মকর্তারা জানান, ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎টাঙ্গাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ভোটকেন্দ্রে ব্যালট ছিঁড়ে কারাগারে প্রবাসী, ৫ দিনের কারাদণ্ড!

সময় ০৪:৪৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬