সিলেট ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু

‎মৌলভীবাজারে শান্তিপূর্ণভাবে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলার একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

‎

‎

‎জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।

‎নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলার একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

‎পরিদর্শনকালে তিনি দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ভোটগ্রহণ যেন নির্বিঘ্ন, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়—সে লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

‎

‎এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের; জেলা বিশেষ শাখার ডিআইও-১ মো. আবুল কাসেম সরকার; মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্নাসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

‎পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জেলার সব ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

‎মৌলভীবাজারে শান্তিপূর্ণভাবে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

সময় ০৩:১৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬