সিলেট ০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

‎জৈন্তাপুরে পর্যটকবাহী বাসে পুলিশের অভিযান বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ‎

‎
‎সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ‘তায়েফ পরিবহন’ নামের একটি পর্যটকবাহী বাস জব্দ করেছে মডেল থানা পুলিশ।
‎
‎শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে তামাবিল মহাসড়কে
‎চেকপোস্ট বসিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
‎পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ২:৩০ মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাকিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তামাবিল মহাসড়কে অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন পর্যটকবাহী বাসটিতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা ভারতীয় পণ্যগুলো উদ্ধার করা হয়।
‎
‎জব্দকৃত পণ্যের তালিকা ও আনুমানিক মূল্য ভারতীয় কম্বল ৭০ পিস (মূল্য প্রায় ১ লক্ষ ৫৫ হাজার টাকা)। পন্ডস ফেসওয়াশ ৪০০ পিস (মূল্য প্রায় ৮০ হাজার টাকা)। SESA তেল ১০০ পিস (মূল্য প্রায় ২৫ হাজার টাকা)।
‎জব্দকৃত এসব পণ্যের মোট বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
‎
‎অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে এবং বাস থামানোর সাথে সাথেই মালামালের মালিক কৌশলে পালিয়ে যায়।
‎ওসি আরও জানান, পলাতক ব্যক্তির সঠিক নাম ও ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি প্রদান করেন।
‎

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ

‎জৈন্তাপুরে পর্যটকবাহী বাসে পুলিশের অভিযান বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ‎

সময় ০৯:৩৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬