
সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ‘তায়েফ পরিবহন’ নামের একটি পর্যটকবাহী বাস জব্দ করেছে মডেল থানা পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে তামাবিল মহাসড়কে
চেকপোস্ট বসিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ২:৩০ মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাকিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তামাবিল মহাসড়কে অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন পর্যটকবাহী বাসটিতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা ভারতীয় পণ্যগুলো উদ্ধার করা হয়।
জব্দকৃত পণ্যের তালিকা ও আনুমানিক মূল্য ভারতীয় কম্বল ৭০ পিস (মূল্য প্রায় ১ লক্ষ ৫৫ হাজার টাকা)। পন্ডস ফেসওয়াশ ৪০০ পিস (মূল্য প্রায় ৮০ হাজার টাকা)। SESA তেল ১০০ পিস (মূল্য প্রায় ২৫ হাজার টাকা)।
জব্দকৃত এসব পণ্যের মোট বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে এবং বাস থামানোর সাথে সাথেই মালামালের মালিক কৌশলে পালিয়ে যায়।
ওসি আরও জানান, পলাতক ব্যক্তির সঠিক নাম ও ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি প্রদান করেন।
এনামুল ইসলাম, জৈন্তাপুর প্রতিনিধি 



















