সিলেট ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল

‎টাঙ্গাইলের ধনবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য তৈরি, নেই সরকারি অনুমোদন।‎

‎টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের (পুরাতন থানা সংলগ্ন) নিজবনী এলাকায় একটি বাসা-বাড়ির অভ্যন্তরে গোপনে ‘সুইট বেকারি’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
‎পৌরসভা কর্তৃপক্ষ এবং আইন প্রয়োগকারী সংস্থার অলক্ষ্যে পরিচালিত এই বেকারিটিতে শিশুদের জন্য খাবার তৈরি হচ্ছিল সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে, যা সম্প্রতি সংবাদকর্মীদের অনুসন্ধানে উঠে এসেছে।

গোপন সংবাদের ভিত্তিতে সংবাদকর্মীরা বেকারিটিতে গেলে এর অস্বাস্থ্যকর পরিবেশ দেখে হতবাক হয়ে যান। বেকারিতে কর্মরতদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় দুই থেকে আড়াই মাস পূর্বে তারা এই বেকারিটি শুরু করেছে। তবে, প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজনীয় কোনো সরকারি অনুমোদন বা লাইসেন্সের কাগজপত্র তাদের নেই বলে তারা স্বীকার করেছে।

‎বেকারির পাশের বাড়ির বাসিন্দা মোঃ বাদল হোসেন এই ধরনের নোংরা পরিবেশে খাদ্য তৈরি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। তিনি বলেন, এগুলো খেলে স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে। পাশের দোকানদার মোঃ রফিকুল ইসলামও এই কাজকে আইনগত অপরাধ হিসেবে আখ্যায়িত করেন।

এ বিষয়ে ধনবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আলী আল শাফি রিমু সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষকে তদারকির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শুধু শিশু খাদ্য নয়, বড়দের খাদ্যের বেলায়ও স্বাস্থ্যকর পরিবেশে করা উচিত। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার।

‎সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছেন। তিনি জানান, আমি পৌরসভার প্রশাসক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে তাদের যদি কোনো লাইসেন্স বা কাগজপত্র না থাকে, তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

‎জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান রুমেল বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরি করা অপরাধ।
‎আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী।

‎টাঙ্গাইলের ধনবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য তৈরি, নেই সরকারি অনুমোদন।‎

সময় ০৮:৫৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫