সিলেট ০৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন
‎ঘাতক স্বামীর আদালতে আত্মসমর্পণ

‎হবিগঞ্জের মাধবপুরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন!

‎ঘাতক রাজন বায়ে, নিহত শাপলা বেগমের (ফাইল ছবি)

‎

‎

‎হবিগঞ্জের মাধবপুরে পরকীয়ার জের ধরে স্বামীর হাতে খুন হয়েছেন এক গৃহবধূ। ঘাতক স্বামী রাজন মিয়া তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মসমর্পণ করতে গেলে পুলিশ তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পরিত্যক্ত জমি থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

‎

‎জানা যায়, গত ৩রা নভেম্বর (সোমবার) রাতে মাধবপুরে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। ঘাতক স্বামী রাজন মিয়া তার স্ত্রী শাপলা বেগমকে (১৯) শ্বাসরোধ করে হত্যা করে এবং পরে লাশটি কররা গ্রামের একটি পরিত্যক্ত জমিতে বালির নিচে চাপা দিয়ে রাখে।

‎

‎স্ত্রীকে হত্যার পরদিন ৪ঠা নভেম্বর (মঙ্গলবার) সকালে ঘাতক স্বামী রাজন মিয়া আদালতে আত্মসমর্পণ করতে যায়। সেসময় কর্তব্যরত পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

‎

‎থানা পুলিশ হেফাজতে নেওয়ার পর রাজন মিয়া হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী, পুলিশ তাকে সঙ্গে নিয়ে করড়া গ্রামের ওই পরিত্যক্ত জমির বালির নিচ থেকে নিহত শাপলা বেগমের লাশ উদ্ধার করে।

‎

‎নিহত শাপলা বেগম (১৯)। তিনি নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের সুমন মিয়ার কন্যা।

‎ ঘাতক রাজন মিয়া বাহুবল উপজেলার পুটিজুড়ি এলাকার কাজল মিয়ার পুত্র।

‎

‎স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শাপলা বেগম দীর্ঘদিন ধরে অন্য পুরুষের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন বলে তার স্বামীর অভিযোগ ছিল, এই পরকীয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ ও দাম্পত্য কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরে কথাকাটাকাটির একপর্যায়ে সোমবার রাতে রাজন মিয়া তার স্ত্রী শাপলা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেন।

‎

‎এ ব্যাপারে মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এবং ঘাতক রাজন বর্তমানে আমাদের পুলিশ হেফাজতে রয়েছে।

‎

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎ঘাতক স্বামীর আদালতে আত্মসমর্পণ

‎হবিগঞ্জের মাধবপুরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন!

সময় ১০:৫২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫