সিলেট ১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎মাধবপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

‎
‎হবিগঞ্জের মাধবপুরে পুকুরে গোসল করতে গিয়ে মোহতাসিন খান (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
‎
‎আজ শনিবার ১৮ অক্টোবর  দুপুরে পৌরসভার শ্যামলী আবাসিক এলাকার গরুর হাট সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত মোহতাসিন খান ওই এলাকার ইকবাল হোসেন খান ও হ্যাপী আক্তারের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে মোহতাসিন তার ছোট বোন ওয়াসিফা খানম সাঈদা (৫) কে নিয়ে পাশের পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে পুকুরের ঘাটে নামতেই তার পা পিছলে গভীর পানিতে পড়ে যায়।

এ সময় বোন চিৎকার করলে আশপাশের লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
‎
‎খবর পেয়ে মাধবপুর থানার পিএসআই (উপ-পরিদর্শক) পাবেল আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশ জানিয়েছে, মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
‎
‎স্থানীয়দের মতে, পুকুরটিতে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসী ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎মাধবপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সময় ০৭:২১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫