সিলেট ১২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত

‎মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে দুইজনকে কারাদণ্ড

‎
‎বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের অভিযোগে মাধবপুরে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
‎
‎বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলার বহরা ইউনিয়নের মনতলা তেমুনিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলাম।
‎
‎অভিযানকালে মঙ্গলপুর, চৌমুহনী গ্রামের মো. সুহেল মিয়া (পিতা: দুলাল মিয়া) ও মো. শফিক মিয়া (পিতা: মনসুর আলী) — এ দুজনকে ৩০ (ত্রিশ) দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।
‎
‎অভিযানে মনতলা বিজিবি ক্যাম্প ও মনতলা পুলিশ তদন্তকেন্দ্রের একটি টিম সহযোগিতা করে।
‎
‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম বলেন, “জনস্বার্থে এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নদী ও কৃষিজমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে থাকবে।”
‎
‎স্থানীয়দের মতে, দায়িত্ব গ্রহণের পর থেকেই মুজিবুল ইসলামের নেতৃত্বে মাধবপুর উপজেলা প্রশাসনের কর্মকাণ্ড আরও গতিশীল হয়েছে। অবৈধ দখল, বালু উত্তোলন ও সরকারি সম্পত্তি রক্ষায় তাঁর নেতৃত্বে পরিচালিত নিয়মিত অভিযানে সাধারণ মানুষের আস্থা বেড়েছে।
‎
‎নিষ্ঠা, ন্যায়পরায়ণতা ও উন্নয়নমূলক কাজে আগ্রহী একজন জনবান্ধব কর্মকর্তা হিসেবে তিনি ইতোমধ্যেই এলাকায় সুনাম অর্জন করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে

‎মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে দুইজনকে কারাদণ্ড

সময় ০২:০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫