সিলেট ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।‎

বর্ণাঢ্য র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো.ইসরাইল হোসেন

‎
‎
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ অক্টোবর) মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
‎
‎দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
‎
‎পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নিনির্বাপণ কৌশল, উদ্ধার তৎপরতা ও জরুরি করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
‎
‎মহড়ার সার্বিক দায়িত্বে ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মৌলভীবাজারের উপসহকারী পরিচালক মো. আলাউদ্দীন, পিএফএম (এস)। মহড়া পরিচালনা করেন মৌলভীবাজার-১ ওয়্যারহাউজ ইন্সপেক্টর এস. এম. সানাউল্লাহ।
‎
‎আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া।

‎
‎প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ফায়ার সার্ভিসের এ ধরনের মহড়া অগ্নিনিরাপত্তা বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়ায়। সবাই যদি এসব বিষয়ে সজাগ থাকে, তাহলে অগ্নিকাণ্ডের ঘটনা অনেকটাই কমে আসবে।”
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।‎

সময় ০৭:১৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫