
জামালপুরে যথাযথ মর্যাদায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছিল—”দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন”।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, জামালপুরের যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে একটি বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের বিদায়ী উপ-পরিচালক মোঃ রোকোনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফসানা তাসলিম। জেলা সমাজসেবা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক আবু ইলিয়াস মল্লিকের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইশরাকী ফাতেমা।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মেডিকেল অফিসার, শহর সমাজসেবা অফিসার মোঃ ফারুক মিয়া, সরকারি শিশু পরিবারের (বালক) উপতত্ত্বাবধায়ক শিরিনা পারভিন, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক এবং সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সুইট স্কুলের সিনিয়র শিক্ষক সীমা রানী এবং বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিনা বেগমসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ দৃষ্টিপ্রতিবন্ধীদের নিরাপদে চলাচলের সুবিধার্থে তাদের হাতে “স্মার্ট সাদাছড়ি” তুলে দেন।
মোঃ খোরশেদ আলম, জামালপুর: 



















