সিলেট ০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ১১ মামলা, জরিমানা আদায় ২০ হাজার টাকা

‎জামালপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন: আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ

জামালপুরে যথাযথ মর্যাদায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছিল—”দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন”।
‎
‎বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, জামালপুরের যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের বিদায়ী উপ-পরিচালক মোঃ রোকোনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফসানা তাসলিম। জেলা সমাজসেবা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক আবু ইলিয়াস মল্লিকের  সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইশরাকী ফাতেমা।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মেডিকেল অফিসার, শহর সমাজসেবা অফিসার মোঃ ফারুক মিয়া, সরকারি শিশু পরিবারের (বালক) উপতত্ত্বাবধায়ক শিরিনা পারভিন, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক এবং সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
‎
‎অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সুইট স্কুলের সিনিয়র শিক্ষক সীমা রানী এবং বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিনা বেগমসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎
‎আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ দৃষ্টিপ্রতিবন্ধীদের নিরাপদে চলাচলের সুবিধার্থে তাদের হাতে “স্মার্ট সাদাছড়ি” তুলে দেন।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার

‎জামালপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন: আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ

সময় ০৪:০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬