সিলেট ০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
News Title :
বানিয়াচং ২নং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মিলন খাঁনের বিশাল মোটরসাইকেল শোডাউন।। ‎আজমিরীগঞ্জে কচুরিপানা কাটতে গিয়ে যুবকের মৃত্যু, বিচ্ছুর কামড়ের দাবি ‎বালাগঞ্জ থানা প্রশাসনের উদ্যোগে শারদীয় দূর্গাপুজা ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ‎সিলেটে দুর্গাপূজা উপলক্ষে সিসিকের মতবিনিময় ও অনুদান প্রদান, প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী ‎চুনারুঘাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনের ৬ মাসের কারাদণ্ড‎ কুলাউড়ায় নিখোঁজ জুবায়েরের মরদেহ রেললাইনের পাশ থেকে উদ্ধার বিশ্ব ডাক দিবসে হবিগঞ্জে ‘মায়ের কাছে মনের কথা’ শীর্ষক প্রতিযোগিতা ‎গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সম্পাদক কে.এম. লিমন নির্বাচিত। ‎দিরাইয়ে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে এমপি নাছির চৌধুরীর মতবিনিময় সভা সিলেট থেকে ৭ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ২ আসামি কে গ্রেফতার করল এসআরবি-৯

‎দিরাইয়ে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে এমপি নাছির চৌধুরীর মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গোৎসব সফল, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সুনামগঞ্জের দিরাইয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দিরাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পূজা উদযাপন কমিটি ও স্থানীয় এলাকাবাসীকে নিয়ে এ সভার আয়োজন করা হয়।
‎
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির চৌধুরী।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে নাছির চৌধুরী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শারদীয় দুর্গোৎসব যেন সবাই আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারেন, সে জন্য সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। যেকোনো মূল্যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।
‎
‎সনাতন ধর্মাবলম্বীদের উৎসবকে সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়ে তিনি জানান, উপজেলার প্রতিটি পূজা মণ্ডপের জন্য এক টন করে চাল বরাদ্দ দেওয়া হবে।
‎
‎এ ছাড়া পূজামণ্ডপগুলোতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
‎
‎মতবিনিময় সভায় উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচং ২নং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মিলন খাঁনের বিশাল মোটরসাইকেল শোডাউন।।

‎দিরাইয়ে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে এমপি নাছির চৌধুরীর মতবিনিময় সভা

সময় ০৫:০৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬