সিলেট ০৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
News Title :
‎কোম্পানীগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বপন মিয়া গ্রেপ্তার জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠিত বানিয়াচং মহারত্নপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত এম সাইফুর রহমান ঢাকা -সিলেট মহাসড়কের ফোরলেন প্রকল্পে হবিগঞ্জে ২৪ ভূমি মালিক পেলেন ১০ কোটি ১৫ লাখ টাকা ‎গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আনন্দ র‍্যালি ‎চুনারুঘাটের যুবক ট্রেনে উঠে নিখোঁজ,পরদিন আখাউড়ায় রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার ‎লাখাইয়ে ধলাই মিয়া স্মৃতি পর্ষদ এর বৃক্ষরোপণ কর্মসূচি। ‎গোয়াইনঘাটে উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত ‎সীতাকুণ্ডে চাঁদা না পেয়ে মঞ্জুর হত্যা: সিলেটে যৌথ অভিযানে মামলার ৩ নম্বর আসামি গ্রেপ্তার ‎লাখাই থানা পুলিশের উদ্যোগে উঠান কর্মশালা’ ঘিরে মোড়াকরিতে ব্যাপক জনসভা

জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠিত

‎জামালপুর সদর উপজেলায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী–২০২৬ এর মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান। রোববার (০৪ অক্টোবর) সন্ধ্যায় বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পুরীর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
‎
‎​“এসো কাবিং করি, সুন্দর জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কাব ক্যাম্পুরীতে কাব স্কাউটদের শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ বিকাশে বিভিন্ন শিক্ষণীয় ও সচেতনতা মূলক কার্যক্রম পরিচালিত হয়।
‎
‎​সমাপনী ও মহা তাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মোঃ ইউসুফ আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা অপরিসীম। এ ধরনের ক্যাম্পুরী শিশুদের আত্মনির্ভরশীল ও নেতৃত্বগুণে গুণান্বিত করতে বিশেষ সহায়তা করবে।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান সফি এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন,উপজেলা শিক্ষা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেন । এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কাউট কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও কাব স্কাউটবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎​দিনব্যাপী কার্যক্রম শেষে সন্ধ্যায় মহা তাঁবু জলসায় কাব স্কাউটরা আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সবশেষে বিজয়ী দল ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎কোম্পানীগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বপন মিয়া গ্রেপ্তার

জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠিত

সময় ১২:০০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬