সিলেট ০৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

নিহত আব্দুল খালিকের নিথর দেহ

‎নবীগঞ্জ-বানিয়াচং সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আঃ খালিক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং সিএনজি চালক আফজলসহ আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল রাত সাড়ে ৭টার দিকে সড়কের কাগাপাশা ব্রিজ সংলগ্ন স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
‎নিহত আব্দুল খালিক বানিয়াচং উপজেলার সদরের ইনাতখানী গ্রামের (আলিয়া মাদ্রাসা সংলগ্ন) তার বাড়ি । আহত অপর দুইজনের অবস্থাও অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। আব্দুল খালিক পেশায় ঠিকাদার।
‎
‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে কাগাপাশা ব্রিজের কাছে একটি দ্রুতগামী মাইক্রোবাস (কার) বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সরাসরি প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার ওপর পড়ে যায়। এতে অটোরিকশায় থাকা চালক আফজলসহ মোট ৩ জন গুরুতর রক্তাক্ত ও জখম হন।
‎
‎দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন। তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের বাসিন্দা আব্দুলল খালিক মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অপর ২ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
‎
‎এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও বানিয়াচং এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা এই সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো রোধে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

সময় ০৭:৩১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬