সিলেট ০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
News Title :
বর্তমান বাস্তবতায় যুক্তিনির্ভর চিন্তার গুরুত্ব অপরিসীমঃ ভাইস চান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ জহিরুল হক বানিয়াচংয়ে নিখোঁজ শিক্ষার্থী ফাবিয়া তাবাসসুম মীম এঁর বাড়িতে : এমপি ডা. জীবন জামালপুরে জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচিত কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস লাখাইয়ে সাজা শেষে জামিনে মুক্তি, পরোয়ানায় ফের গ্রেপ্তার মাহফু ‎অযত্নে-অবহেলায় বাহুবলের ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডার অভিযোগ ‎দিরাইয়ে এক বিধবা নারীর পৈত্রিক সম্পত্তি দখলের ষড়যন্ত্র, চলাচলের পথ অবরুদ্ধ, থানায় অভিযোগ। ‎জনবল-সংকটে জর্জরিত স্বাস্থ্যসেবা: কর্মীদের মানসিক ঝুঁকির এক অদৃশ্য মহামারি ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: প্রধান আসামি সুরুজ গ্রেপ্তার

লাখাইয়ে সাজা শেষে জামিনে মুক্তি, পরোয়ানায় ফের গ্রেপ্তার মাহফু

‎হবিগঞ্জের লাখাইয়ে মো. মাহফুজ মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার  (২৯) সেপ্টেম্বর) রাতে উপজেলার ভাদিকারা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
‎মাহফুজ মিয়া ভাদিকারা গ্রামের মৃত ঠান্ডা মিয়ার ছেলে।

‎পুলিশ জানায়, মাহফুজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন। ওই মামলায় জারি হওয়া সাজা পরোয়ানার ভিত্তিতে গত ১৮ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।
‎
‎লাখাই থানার পুলিশ আরও জানায়, মাহফুজের বিরুদ্ধে থাকা অন্য একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার  রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
‎
‎লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মাহফুজের বিরুদ্ধে থাকা মামলার পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্তমান বাস্তবতায় যুক্তিনির্ভর চিন্তার গুরুত্ব অপরিসীমঃ ভাইস চান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ জহিরুল হক

লাখাইয়ে সাজা শেষে জামিনে মুক্তি, পরোয়ানায় ফের গ্রেপ্তার মাহফু

সময় ০৫:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬