
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে শান্তিগঞ্জ উপজেলায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদ জানান। সমাবেশের পূর্বেই নেতাকর্মীদের অংশগ্রহণে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনিক ভবনের সামন হতে মিছিলটি শান্তিগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শান্তিগঞ্জ বাজার পয়েন্টে সভাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমদ। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক ফারুক আহমাদ, আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জালাল উদ্দিন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টি করে দেশের স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত করার অপচেষ্টা জনগণ মেনে নেবে না বলেও তারা উল্লেখ করেন।
শান্তিগঞ্জ প্রতিনিধি 


















