সিলেট ০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জামালপুরে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে নিজ অর্থে সেতু নির্মাণ করলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ পরিকল্পিত সন্ত্রাসের ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ‎কুলাউড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু জৈন্তাপুর সাফরি নদীপাড় থেকে হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও ১১১ রাউন্ড গুলি উদ্ধার‎ ‎জামালপুরে আরডিএস-এর রেইজ প্রকল্পের আওতায় ‘কমিউনিটি আউটরিচ’ সভা অনুষ্ঠিত মাধবপুরে সুরমা চা বাগানে অভিযান, ৩২ বোতল স্কুপসহ আটক ১ জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত কুলাউড়ায় পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্ত হয়নি‎ সুপারিশ পেয়েও নিয়োগ আটকে ছিল, অবশেষে ৬৭ জনের অপেক্ষার অবসান গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন,‎আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল

পরিকল্পিত সন্ত্রাসের ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

‎
‎পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে শান্তিগঞ্জ উপজেলায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদ জানান। সমাবেশের পূর্বেই  নেতাকর্মীদের অংশগ্রহণে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনিক ভবনের সামন হতে মিছিলটি শান্তিগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শান্তিগঞ্জ বাজার পয়েন্টে সভাবেশ অনুষ্ঠিত হয়।

‎প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমদ।  এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক ফারুক আহমাদ, আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জালাল উদ্দিন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
‎
‎সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টি করে দেশের স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত করার অপচেষ্টা জনগণ মেনে নেবে না বলেও তারা উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে নিজ অর্থে সেতু নির্মাণ করলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ

পরিকল্পিত সন্ত্রাসের ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সময় ০৭:৩১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬