সিলেট ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
News Title :
বানিয়াচংয়ে আল ইহসান ইসলামী যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন‎ ‎সন্তানদের উচ্চ শিক্ষিত করতে মায়েদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: এমপি ডা. জীবন মৌলভীবাজারে রোববার আসছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসনের সভা ও বিএনপির জনসভায় অংশ নেবেন হবিগঞ্জে ডেঙ্গু মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন ‎রাউলীতে আল-ইহসান ইসলামী প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি। ‎গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান ‘ইনসাফের বাংলাদেশ গড়তে নবীনদের সহযোগিতা প্রয়োজন’—সাদিক কায়েম জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে জিলানী সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক লিয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ‎জামালপুরের ছোনটিয়ায় দিগপাইত, জিয়াউল হক মাস্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।‎ মধুপুরে বায়তুল আকসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

‎মধুপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

ছবি- প্রতীকী।

‎টাঙ্গাইলের মধুপুরে পৃথক বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎গ্রেপ্তারকৃতরা হলেন—মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ তালুকদার দুলাল (৫৬) এবং মধুপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন লিটন (৪২)।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা-পুলিশের একটি দল শনিবার রাতে আলোকদিয়া ইউনিয়নের কালমধিয়া গ্রাম থেকে আবু সাঈদ তালুকদার দুলালকে গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের বাসিন্দা। অন্যদিকে, বুধবার রাতে উপজেলার কলাউড়ী গ্রামে অভিযান চালিয়ে মৃত মহিউদ্দিনের ছেলে কামাল হোসেন লিটনকে গ্রেপ্তার করা হয়।
‎
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল হক জানান, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধেই সুনির্দিষ্ট মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
‎তিনি আরও জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে আল ইহসান ইসলামী যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন‎

‎মধুপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

সময় ১০:০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬