সিলেট ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎হবিগঞ্জ পৌরসভা ও তিন উপজেলায় ১৮২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা হুইপ জি কে গউছ‎

‎হবিগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় প্রায় ১৮২ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ পৌরসভায় প্রায় ১৮০ কোটি টাকা এবং হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ের প্রকল্প রয়েছে।
‎
‎গতকাল সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক পরামর্শ সভায় এসব প্রকল্প নিয়ে আলোচনা হয়। জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।
‎
‎জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হুইপ জি কে গউছ। এ সময় হবিগঞ্জ পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক, তিন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
‎
‎সভায় উপস্থাপিত পরিকল্পনা অনুযায়ী, হবিগঞ্জ পৌরসভায় চৌধুরী বাজার ও সিনেমা হল বাজারে কিচেন মার্কেট নির্মাণ, পুরোনো পৌরসভা সড়কে বহুতল ভবন নির্মাণ, ট্রাক টার্মিনাল স্থাপন, বাস টার্মিনালে আরসিসি ঢালাই এবং শহরের বিভিন্ন ড্রেন, কালভার্ট ও সড়ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
‎
‎এ ছাড়া হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলায় এডিপির অর্থায়নে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে মাটির রাস্তা পাকাকরণের প্রকল্প নেওয়ার কথা জানানো হয়। সভায় হুইপ জি কে গউছ পরিকল্পিত ও টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সাধারণ মানুষের উপকার এবং দীর্ঘমেয়াদে যোগাযোগ ও নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় রাখতে হবে।
‎
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে হবিগঞ্জ পৌরসভার সড়ক, ড্রেনেজ, বাজার ও পরিবহন অবকাঠামোয় উন্নয়ন ঘটতে পারে। তবে প্রকল্পগুলোর ব্যয়, বাস্তবায়ন ও সময়সীমা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও প্রশাসনিক প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।
‎সভায় প্রকল্পগুলোর সম্ভাব্যতা, অগ্রাধিকার ও বাস্তবায়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎হবিগঞ্জ পৌরসভা ও তিন উপজেলায় ১৮২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা হুইপ জি কে গউছ‎

সময় ১২:৪৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬