সিলেট ০৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

বানিয়াচংয়ে পরিবহন সংকট নিরসনে ওলামায়ে কেরামের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

‎বানিয়াচংয়ে সিএনজিচালিত অটোরিকশাসহ সার্বিক পরিবহন ব্যবস্থার চরম অব্যবস্থাপনা ও সাধারণ মানুষের যাতায়াত দুর্ভোগ লাঘবে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে বানিয়াচংয়ের সর্বস্তরের ওলামায়ে কেরাম।
‎
‎নির্ধারিত সময়ের মধ্যে পরিবহন সেক্টরের বিশৃঙ্খলা দূর না হলে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বৃহত্তর গণআন্দোলন ও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
‎শনিবার বাদ মাগরিব স্থানীয় মদিনা মসজিদে বানিয়াচং উপজেলার সর্বস্তরের ওলামায়ে কেরামের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল বাসিত আজাদ (বড় হুজুর)-এর সভাপতিত্বে সভায় উলামায়ে কেরাম বর্তমান পরিবহন ব্যবস্থার নৈরাজ্য ও অতিরিক্ত ভাড়া আদায়ের মাধ্যমে সাধারণ যাত্রীদের জিম্মি করার তীব্র নিন্দা জানান।
‎
‎সভায় বিস্তারিত পর্যালোচনা শেষে জনস্বার্থে সিএনজি ও পরিবহন খাতে চলমান বিশৃঙ্খলা রোধে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ে সমাধান না আসলে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় এবং পরবর্তী কর্মসূচি সফল ও সুশৃঙ্খল করতে একটি বিশেষ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
‎
‎সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল বাসিত আজাদ স্পষ্ট ভাষায় জানান, জনগণের কষ্ট লাঘব এবং শৃঙ্খলার স্বার্থে প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে তৌহিদী জনতা ও ওলামায়ে কেরাম রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। উক্ত সভায় বানিয়াচংয়ের বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম-খতিব এবং স্থানীয় সচেতন ও ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা এক বাক্যে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

বানিয়াচংয়ে পরিবহন সংকট নিরসনে ওলামায়ে কেরামের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সময় ১২:০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬