সিলেট ১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
News Title :
‎সিলেটে র‍্যাবের অভিযান: জকিগঞ্জের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলমাস গ্রেফতার টাঙ্গাইলে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে চেক বীজ সার ও গাছের চারা বিতরণ মধুপুরে ১ লাখ লিটার ধারণক্ষমতার পানির ট্যাংক নির্মাণকাজের উদ্বোধন ‎প্রশাসন ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে ভয়াবহ সংঘর্ষ থেকে রক্ষা পেল ছিলাপাঞ্জা ও তাতারী মহল্লা গ্রামবাসী মাধবপুরে ১৮ মামলার আসামি কুদ্দুস মিয়া ২০০ বোতল এস্কুফ সিরাপসহ গ্রেপ্তার ‎জামালপুরে পৃথক ২ টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই তরুণের জামালপুরে ১৫০ এতিম শিক্ষার্থীর মাঝে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির শিক্ষাবৃত্তি বিতরণ হবিগঞ্জে ১৩ কারিগরি প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিলের উদ্যোগ নবীগঞ্জে রামকৃষ্ণ সেবাশ্রমে যাতায়াতে দুর্ভোগ ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের, পরিদর্শনে সমাজসেবক আশরাফ উদ্দিন শান্তিগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ খেলাফত মজলিস

শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য কলম চান হত্যা মামলার প্রধান আসামি ফারুক গ্রেপ্তার‎

‎হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী সদস্য কলম চান আবু হত্যা মামলার প্রধান আসামি ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রানিরকোট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণডোরা গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে। পুলিশ জানায়, হত্যা মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।

‎পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুন বিকেলে ব্রাহ্মণডোরা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাবেক ইউপি সদস্য কলম চান আবু (প্রায় ৬৫) আহত হন। পরে তাঁকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎এ ঘটনায় নিহতের ছেলে বাবুল মিয়া ২৯ জুন শায়েস্তাগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় ফারুক আহমেদকে প্রধান আসামি করা হয়। এজাহারে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ফারুক আহমেদ ও তাঁর সহযোগীদের হামলায় তাঁর মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য জানা যায়নি।

‎ঘটনার পর পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেছিলেন, প্রাথমিকভাবে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

‎শায়েস্তাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কাওছার আহমেদ বলেন, গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে র‍্যাবের অভিযান: জকিগঞ্জের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলমাস গ্রেফতার

শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য কলম চান হত্যা মামলার প্রধান আসামি ফারুক গ্রেপ্তার‎

সময় ০৭:১৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬