
জামালপুরের সরিষাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে সম্পদ আকন্দ (৯) নামে প্রথম শ্রেণীর এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভার ঝালুপাড়া এলাকার সরকার পাশা ওয়েল ফেয়ার ট্রাস্ট হাসপাতাল সংলগ্ন ‘ভাজন ডাক্তারের পুকুরে’ এ দুর্ঘটনা ঘটে।
নিহত সম্পদ আকন্দ উপজেলার ভুরার বাড়ী গ্রামের ব্যবসায়ী আবুল আকন্দের একমাত্র ছেলে। সে আরামনগর বাজার সংলগ্ন ‘মারকাজুত তাওহীদ ওয়া সুন্নাহ মডেল মাদরাসার’ ছাত্র ছিল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে সম্পদ বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। এক পর্যায়ে সে সবার অগোচরে হাসপাতাল সংলগ্ন ভাজন ডাক্তারের পুকুরে গোসল করতে নেমে পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে এখন শোকের মাতম চলছে। তার অকাল মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ফারুক আহমেদ ভূঁইয়া, জামালপুর। 







