সিলেট ০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎সরিষাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

‎

‎
‎​জামালপুরের সরিষাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে সম্পদ আকন্দ (৯) নামে প্রথম শ্রেণীর এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
‎আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভার ঝালুপাড়া এলাকার সরকার পাশা ওয়েল ফেয়ার ট্রাস্ট হাসপাতাল সংলগ্ন ‘ভাজন ডাক্তারের পুকুরে’ এ দুর্ঘটনা ঘটে।
‎
‎​নিহত সম্পদ আকন্দ উপজেলার ভুরার বাড়ী গ্রামের ব্যবসায়ী আবুল আকন্দের একমাত্র ছেলে। সে আরামনগর বাজার সংলগ্ন ‘মারকাজুত তাওহীদ ওয়া সুন্নাহ মডেল মাদরাসার’ ছাত্র ছিল।
‎
‎​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে সম্পদ বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। এক পর্যায়ে সে সবার অগোচরে হাসপাতাল সংলগ্ন ভাজন ডাক্তারের পুকুরে গোসল করতে নেমে পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎
‎​একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে এখন শোকের মাতম চলছে। তার অকাল মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎সরিষাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

সময় ০৯:২৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬