সিলেট ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ

‎জকিগঞ্জে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান: জাপানি শ্যুটারগান ও বিপুল বিস্ফোরক উদ্ধার

‎সিলেটের জকিগঞ্জে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এবং ১৯ বিজিবির যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী ওয়ান শ্যুটারগান এবং ১.৩৪ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (২৭ জুন) রাতে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকার একটি ইটভাটার আশপাশ থেকে এই আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, সহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাত সোয়া ৯টার দিকে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেট এবং ১৯ বিজিবির একটি যৌথ আভিযানিক দল জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকার একটি ইটভাটার আশপাশে বিস্ফোরক জাতীয় দ্রব্য রয়েছে।

‎সংবাদ পাওয়ার পরপরই যৌথ দলটি রাত ৯.২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি অভিযান চালায়। তল্লাশিকালে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি জাপানি ওয়ান শ্যুটারগান (Made in Japan), ১১টি পাওয়ারজেল (বিস্ফোরক) এবং ১১টি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাওয়ারজেলের মোট ওজন ১.৩৪ কেজি।

‎অভিযানকালে উদ্ধারকৃত আলামতের সাথে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ বিষয়ে র‍্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত এসব আলামত সাধারণ ডায়েরি (জিডি) মূলে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‎জকিগঞ্জে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান: জাপানি শ্যুটারগান ও বিপুল বিস্ফোরক উদ্ধার

সময় ১২:৪০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬