সিলেট ০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
News Title :
‎লাখাইয়ে বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর-লুটপাটের অভিযোগ! ‎সিলেটে অপহৃত তরুণ উদ্ধার, মুক্তিপণ দাবির ঘটনায় ৪ অপহরণকারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত হবিগঞ্জে সিপিবির ‘মিট দ্য কমরেডস’ সাধারণ সভা অনুষ্ঠিত ‎জামালপুরে মাদক বিরোধী র‍্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি‎ বানিয়াচংয়ে জমিয়ত নেতা মাওঃ ইকবাল হোসাইন এঁর পিতার  আত্মার মাগফিরাত ও জীবন শীর্ষক আলোচনা সভা‎ ‎সিলেটে ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার গোপালপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ ‎সিলেটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

‎মৌলভীবাজারে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

‎মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২৬ জুন) জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎সমাজকর্মী সাদিক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ।
‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল।
‎বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান।

‎আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. আল-আমিন, সাংবাদিক মো. মাহবুবুর রহমান রাহেল, মশাহিদ আহমদ, সিভিল সার্জনের পক্ষে ডা. জাকির হোসেন এবং শিক্ষার্থী অর্চি দেব। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আমিরুজ্জামান, পরিদর্শক অমর কুমার সেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

‎বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, পুরো পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য একটি বড় হুমকি। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তারা মাদকের অপব্যবহার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।
‎আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎লাখাইয়ে বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর-লুটপাটের অভিযোগ!

‎মৌলভীবাজারে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

সময় ০৭:০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬