সিলেট ০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎শান্তিগঞ্জ থানা পুলিশের ফোর্স মবিলাইজেশন ড্রিল ও সপ্তাহব্যাপী ওয়ারেন্ট তামিল অভিযান

‎সিলেট বিভাগের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের দিকনির্দেশনায় শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ফোর্স মবিলাইজেশন ড্রিল, চেকপোস্ট কার্যক্রম এবং সপ্তাহব্যাপী ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
‎
‎সোমবার (২২ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.অলিউল্লাহ। অভিযানে থানার পুলিশের অফিসার, সদস্যরা উপজেলার ডাবর পয়েন্ট, পাথারিয়া বাজার, শান্তিগঞ্জ বাজার সহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালান।
‎অভিযান চলাকালে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান, চোরাচালান প্রতিরোধ, বিভিন্ন মামলার আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, বাসস্ট্যান্ড ও জনসমাগমস্থলে বিশেষ নজরদারি সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

‎
পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ফোর্স মবিলাইজেশন ড্রিল ও বিশেষ অভিযান নিয়মিত ভাবে পরিচালিত হবে। সিলেট বিভাগের ডিআইজির নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা আরও জোরদার হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
‎স্থানীয় সচেতন মহলের মতে, পুলিশের এ ধরনের সমন্বিত অভিযান অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও বৃদ্ধি করবে।
‎
‎শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল্লাহ বলেন, থানা পুলিশের নিয়মিত কাজ হিসেবে মবিলাইজেশন ড্রিল ও সপ্তাহব্যাপী ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি নিয়মিত ভাবে থানা এলাকায় কার্যক্রম পরিচালনা করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎শান্তিগঞ্জ থানা পুলিশের ফোর্স মবিলাইজেশন ড্রিল ও সপ্তাহব্যাপী ওয়ারেন্ট তামিল অভিযান

সময় ০৯:২২:২২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬