সিলেট ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎নবীগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত, মহাসড়ক অবরোধ

‎

‎
‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় ট্রাকচাপায় সোহেল মিয়া (৪৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে অটোরিকশা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

‎রোববার (২১ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া নবীগঞ্জ উপজেলার কুর্শি গ্রামের জব্বার উল্লাহর ছেলে।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে কর্মস্থলের উদ্দেশে বের হন সোহেল মিয়া। আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় অটোরিকশা রেখে চা পান করতে যাওয়ার সময় ঢাকা–সিলেট মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় সিলেটগামী মাছবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে।
‎

র্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় অটোরিকশা শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা দুর্ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

‎খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের আশ্বাসের পর অবরোধ তুলে নেওয়া হলে প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

‎শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

‎স্থানীয়রা জানান, আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কমাতে মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও পথচারীদের নিরাপদ পারাপারের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎নবীগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত, মহাসড়ক অবরোধ

সময় ০৩:৫৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬