সিলেট ০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন

‎শায়েস্তাগঞ্জে অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে সাড়ে ৪ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ!‎

‎হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সৌদি প্রবাসীর স্ত্রী ও তাঁর ছেলের কাছ থেকে অস্ত্রের মুখে ৪ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রোববার (৭ জুন) দুপুরে উপজেলার উবাহাটা ইউনিয়নের নতুন ব্রিজ এলাকার হুছাইনিয়া মাদ্রাসা-সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

‎ভুক্তভোগীরা হলেন চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের সৌদি প্রবাসী ফরিদ মিয়ার স্ত্রী রাহেলা জেসমিন এবং তাঁর ছেলে ফেরদৌস পাহিম (১৬)।

‎পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, রাহেলা জেসমিন ও তাঁর ছেলে স্থানীয় ইসলামী ব্যাংকের একটি শাখা থেকে ৪ লাখ ৬৫ হাজার টাকা উত্তোলন করে বাড়ি ফিরছিলেন। দুপুরে নতুন ব্রিজ এলাকার হুছাইনিয়া মাদ্রাসার পাশের সড়কে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি তাঁদের পথরোধ করেন। এ সময় দুই ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে ফেরদৌস পাহিমের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। পরে তাঁদের কাছে থাকা টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

‎রাহেলা জেসমিন বলেন, ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর থেকেই দুর্বৃত্তরা তাঁদের অনুসরণ করে থাকতে পারে। তবে বিষয়টি তাঁরা বুঝতে পারেননি। বাড়ির কাছাকাছি পৌঁছার পর মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি তাঁদের পথরোধ করেন। তাঁদের মধ্যে দুইজন তাঁর ছেলের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে টাকার ব্যাগ দাবি করেন। ছেলের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি ব্যাগটি দিয়ে দেন। পরে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।

‎ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ পরিদর্শক (তদন্ত) আল-আমিন মীরের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল ঘুরে দেখে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে।

‎এ ঘটনায় রাহেলা জেসমিন বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।

‎চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল-আমিন মীর বলেন,ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

‎পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের পাশাপাশি ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

‎শায়েস্তাগঞ্জে অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে সাড়ে ৪ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ!‎

সময় ১১:১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬