সিলেট ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
News Title :
‎কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে উদ্ধার অভিযানে প্রাণ হারালেন হবিগঞ্জের পুলিশ কনস্টেবল পারভেজ হবিগঞ্জে সুরমা চা বাগানে বিজিবির অভিযানে কাভার্ডভ্যান থেকে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ‘অনলাইন সিলেট’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে হবিগঞ্জে স্কুলশিক্ষক গ্রেপ্তার ‎নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ‎টাঙ্গাইলের ধনবাড়ীতে অগ্নিনির্বাপন ও ভূমিকম্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত‎ ‎সিলেটে র‍্যাবের জালে যশোরের স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি, ভিকটিম উদ্ধার ‎বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ‎​জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন: সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী ব্যারিস্টার ফয়েজ ‎ধার-দেনা করে কুয়েত পাঠানো প্রবাসীকে নৃশংস খুন, ফেসবুকে স্ট্যাটাস ‘শত্রু খতম’

‎শায়েস্তাগঞ্জে অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে সাড়ে ৪ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ!‎

‎হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সৌদি প্রবাসীর স্ত্রী ও তাঁর ছেলের কাছ থেকে অস্ত্রের মুখে ৪ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রোববার (৭ জুন) দুপুরে উপজেলার উবাহাটা ইউনিয়নের নতুন ব্রিজ এলাকার হুছাইনিয়া মাদ্রাসা-সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

‎ভুক্তভোগীরা হলেন চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের সৌদি প্রবাসী ফরিদ মিয়ার স্ত্রী রাহেলা জেসমিন এবং তাঁর ছেলে ফেরদৌস পাহিম (১৬)।

‎পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, রাহেলা জেসমিন ও তাঁর ছেলে স্থানীয় ইসলামী ব্যাংকের একটি শাখা থেকে ৪ লাখ ৬৫ হাজার টাকা উত্তোলন করে বাড়ি ফিরছিলেন। দুপুরে নতুন ব্রিজ এলাকার হুছাইনিয়া মাদ্রাসার পাশের সড়কে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি তাঁদের পথরোধ করেন। এ সময় দুই ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে ফেরদৌস পাহিমের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। পরে তাঁদের কাছে থাকা টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

‎রাহেলা জেসমিন বলেন, ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর থেকেই দুর্বৃত্তরা তাঁদের অনুসরণ করে থাকতে পারে। তবে বিষয়টি তাঁরা বুঝতে পারেননি। বাড়ির কাছাকাছি পৌঁছার পর মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি তাঁদের পথরোধ করেন। তাঁদের মধ্যে দুইজন তাঁর ছেলের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে টাকার ব্যাগ দাবি করেন। ছেলের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি ব্যাগটি দিয়ে দেন। পরে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।

‎ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ পরিদর্শক (তদন্ত) আল-আমিন মীরের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল ঘুরে দেখে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে।

‎এ ঘটনায় রাহেলা জেসমিন বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।

‎চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল-আমিন মীর বলেন,ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

‎পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের পাশাপাশি ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে উদ্ধার অভিযানে প্রাণ হারালেন হবিগঞ্জের পুলিশ কনস্টেবল পারভেজ

‎শায়েস্তাগঞ্জে অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে সাড়ে ৪ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ!‎

সময় ১১:১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬