সিলেট ০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

বানিয়াচংয়ে খেলার মাঠে বজ্রপাত: তরুণ নিহত, আহত ৪

বজ্রপাতে নিহত সুজন মিয়া।

‎

‎

‎হবিগঞ্জের বানিয়াচংয়ে খেলার মাঠে বজ্রপাতে সুজন মিয়া (১৯) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।  বিকেল ৫টা ৩০ মিনিটে উপজেলার মোহাম্মদ হাজ্বি খেলার মাঠে এই দুর্ঘটনা ঘটে।নিহত সুজন মিয়া বানিয়াচং উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের শ্রীমঙ্গল কান্দি (নয়াহাটি) গ্রামের জয়ধর আলীর ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে শ্রীমঙ্গল কান্দি গ্রামের মোহাম্মদ হাজি খেলার মাঠে স্থানীয় তরুণেরা ফুটবল খেলছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। একপর্যায়ে প্রচণ্ড শব্দে একটি বজ্রপাত খেলার মাঠে পড়লে মাঠে থাকা ৫ তরুণের শরীর গুরুতর ভাবে ঝলসে যায়। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজন মিয়াকে মৃত ঘোষণা করেন।

‎বজ্রপাতে আহতরা হলেন— একই গ্রামের ইছাক মোল্লার ছেলে হাফিজ উদ্দিন (২২), রুফু মিয়ার ছেলে পারভেজ মিয়া (২১), হাফিজ মিয়ার ছেলে শরীফ উদ্দিন (১৮) এবং আসাব উদ্দিনের ছেলে ইব্রাহিম (১৭)। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

‎এ বিষয়ে যোগাযোগ করা হলে ১৫নং পৈলারকান্দি ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার ফাতেমা বেগম বজ্রপাতে তরুণ নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আকস্মিক এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত তরুণের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

বানিয়াচংয়ে খেলার মাঠে বজ্রপাত: তরুণ নিহত, আহত ৪

সময় ১১:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬