সিলেট ০৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎মৌলভীবাজারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ শুরু‎

‎
‎”অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারে।
‎
‎বুধবার (২০ মে) সকালে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক এস এম সানাউল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (মৌলভীবাজার সদর সার্কেল) আবুল খায়ের।

‎
‎এসময় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার স্টেশনের স্টেশন অফিসার মোঃ বেলায়েত হোসেন।
‎
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাব-এর আহ্বায়ক বকসি ইকবাল আহমদ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
‎আলোচনা সভায় দুর্ঘটনা প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

‎
‎প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন,ফায়ার সার্ভিস শুধু অগ্নিনির্বাপণ নয়, যে কোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সদস্য আহত হচ্ছেন, এমনকি দেশের সম্পদ ও মানুষের জানমাল রক্ষায় জীবনও উৎসর্গ করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎মৌলভীবাজারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ শুরু‎

সময় ০৮:৫৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬