সিলেট ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
টাঙ্গাইলের গোপালপুরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে রণক্ষেত্র বাহুবল আহত অন্তত ৫০ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কালিম উদ্দিন আহমদ মিলন ‎শান্তিগঞ্জে পুলিশের হ্যান্ডকাফ সহ আসামির পলায়ন ‎কালিহাতী পৌরসভায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ শান্তিগঞ্জে মহাসড়কে টাস্কফোর্সের অভিযান‎১৭ বাসকে জরিমানা, কাগজপত্রে ত্রুটি: দ্রুত সংশোধনের নির্দেশ লাখাইয়ে বিদায় ও বরণ: সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও-এর মতবিনিময়‎ লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। ‎গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎মৌলভীবাজারে ডিবি ও শেরপুর পুলিশের পৃথক অভিযান ৪৫ বোতল বিদেশি মদ, গাজাসহ আটক ৬

‎ফেঞ্চুগঞ্জে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন আবুল খায়ের‎

‎প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন মোঃ আবুল খায়ের। প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শ্রেণিকক্ষে নিষ্ঠা ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই গৌরবময় সম্মানে ভূষিত করা হয়।

‎তিনি উপজেলার ঐতিহ্যবাহী পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন দক্ষ সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
‎গত ১৯ মে ২০২৬ তারিখে উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সদস্য সচিব ও সভাপতির যৌথ স্বাক্ষরে প্রকাশিত এক চূড়ান্ত তালিকায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

‎মোঃ আবুল খায়েরের স্থায়ী বাসস্থান ফেঞ্চুগঞ্জ উপজেলার ১নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড ইসলামপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে স্থানীয় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তার এই গৌরবোজ্জ্বল অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

‎এই অর্জনের বিষয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ওনার ছোট ভাই রাজনগর দারুচ্ছুন্নাহ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ইংরেজি প্রভাষক মো: আবুল আজাদ জানান, মেজো ভাইয়ের শিক্ষাদানের প্রতি আন্তরিকতা ও কঠোর পরিশ্রমের ফলেই আজ তিনি এই অনন্য স্বীকৃতি লাভ করেছেন। এই সম্মাননা আগামী দিনে উপজেলার প্রাথমিক শিক্ষার মান আরও এগিয়ে নিতে অন্যদের অনুপ্রাণিত করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইলের গোপালপুরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক

‎ফেঞ্চুগঞ্জে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন আবুল খায়ের‎

সময় ০১:২০:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬