সিলেট ০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি ‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার

‎ফেঞ্চুগঞ্জে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন আবুল খায়ের‎

‎
‎প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন মোঃ আবুল খায়ের। প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শ্রেণিকক্ষে নিষ্ঠা ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই গৌরবময় সম্মানে ভূষিত করা হয়।
‎
‎তিনি উপজেলার ঐতিহ্যবাহী পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন দক্ষ সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
‎গত ১৯ মে ২০২৬ তারিখে উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সদস্য সচিব ও সভাপতির যৌথ স্বাক্ষরে প্রকাশিত এক চূড়ান্ত তালিকায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
‎
‎মোঃ আবুল খায়েরের স্থায়ী বাসস্থান ফেঞ্চুগঞ্জ উপজেলার ১নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড ইসলামপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে স্থানীয় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তার এই গৌরবোজ্জ্বল অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
‎
‎এই অর্জনের বিষয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ওনার ছোট ভাই রাজনগর দারুচ্ছুন্নাহ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ইংরেজি প্রভাষক মো: আবুল আজাদ জানান, মেজো ভাইয়ের শিক্ষাদানের প্রতি আন্তরিকতা ও কঠোর পরিশ্রমের ফলেই আজ তিনি এই অনন্য স্বীকৃতি লাভ করেছেন। এই সম্মাননা আগামী দিনে উপজেলার প্রাথমিক শিক্ষার মান আরও এগিয়ে নিতে অন্যদের অনুপ্রাণিত করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি

‎ফেঞ্চুগঞ্জে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন আবুল খায়ের‎

সময় ০১:২০:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬