সিলেট ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

‎

‎মৌলভীবাজারে হামে আক্রান্ত হয়ে চার শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তি, কার্যকর চিকিৎসা নিশ্চিতকরণ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত “বৈষম্যমূলক বাণিজ্য চুক্তি” বাতিলের দাবিতে প্রতিবাদী বিক্ষোভ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখা।

‎বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৩টায় শহরের টিসি মার্কেট এলাকার জেলা কার্যালয়ের সামনে বৈরী আবহাওয়ার কারণে সংক্ষিপ্ত আকারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন শহর শাখার আহ্বায়ক বিজয় দাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শ্যামল সরকার। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর।

‎সমাবেশে বক্তারা অভিযোগ করেন, চিকিৎসা ব্যবস্থার অবহেলা ও যথাসময়ে হামের টিকা সংগ্রহে ব্যর্থতার কারণে দেশে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জনস্বাস্থ্য সংকট মোকাবিলার পরিবর্তে নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ব্যস্ত ছিল।

‎বক্তারা আরও বলেন, শিশুমৃত্যু রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার বদলে সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈষম্যমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়নে তৎপর। দেশের কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের স্বার্থবিরোধী এ ধরনের চুক্তি বাতিল করতে হবে।

‎সমাবেশে সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টার সমালোচনা করে শিশুমৃত্যুর ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি হামে আক্রান্ত শিশুদের জন্য দ্রুত কার্যকর চিকিৎসা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বক্তারা।

‎এসময় বক্তারা জাতীয় সংসদে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জোরালোভাবে উত্থাপনের আহ্বান জানান এবং দেশের স্বার্থ রক্ষায় রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের দাবি করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

সময় ০৮:২৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬