সিলেট ০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
News Title :
‎মুঠোফোনের যুগে বইয়ের আলো ছড়াচ্ছেন কুলাউড়ার খালিক উদ্দিন নীলফামারীতে জমি বিরোধে হত্যা: সিলেট থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার ৩ ‎বড়লেখায় অসচ্ছল নারীদের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ‎​জৈন্তাপুরে টাস্কফোর্সের যৌথ অভিযান: ৭৩টি বার্কি নৌকা ধ্বংস, ৮,৪৮৬ ঘনফুট বালু জব্দ লাখাইর বুল্লা গ্রামে এক রাতে তিন বাড়িতে চুরি জনমনে আতঙ্ক! তামাক নিয়ন্ত্রণে জামালপুর পৌরসভার উদ্যোগে নীতি নির্ধারণী আলোচনা ও প্রস্তাবনা উপস্থাপন সভা হবিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ৮০, হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪৫ জন ‎ঝরে পড়া রোধে নবীগঞ্জের চা বাগান বিদ্যালয়ে “মিড ডে মিল চালু” সৌদি আরব ফেরত রেহেনাকে সহায়তা দিলেন মাধবপুরের ইউএনও  পানিতে ডুবে প্রান গেল বাহুবলের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের

হবিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ৮০, হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪৫ জন

হবিগঞ্জ শহরতলির বহুলা এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ৪৫ জন হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
‎
‎স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বুধবার সকালে একটি বেওয়ারিশ কুকুর বহুলা এলাকার বিভিন্ন স্থানে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের কামড়ায়। এতে বিভিন্ন বয়সী মানুষ আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।
‎
‎হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মুমিনউদ্দিন চৌধুরী বলেন, বুধবার দুপুর পর্যন্ত কুকুরের কামড়ে আহত ৪৫ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে ২৫ জন নারী এবং কয়েকজন শিশু রয়েছে। আহত ব্যক্তিদের জলাতঙ্ক প্রতিরোধী টিকা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে।
‎
‎এদিকে কুকুরটিকে আটক করা সম্ভব না হওয়ায় বহুলা ও আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কুকুরটিকে আটক করে জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মুঠোফোনের যুগে বইয়ের আলো ছড়াচ্ছেন কুলাউড়ার খালিক উদ্দিন

হবিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ৮০, হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪৫ জন

সময় ০৭:৪২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬