সিলেট ০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
News Title :
বিয়ানীবাজারে সড়ক দর্ঘটনায় কিশোরের মৃত্যু বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার পিতৃবিয়োগ, বড়লেখা প্রেসক্লাবের শোক ‎ফ্যামিলি কার্ড কর্মসূচিকে অবহেলা করলো জুড়ী উপজেলা প্রশাসন! ‎সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট তৈরি করা হবে: কয়ছর আহমদ শান্তিগঞ্জে নজরুল বর্ষের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম সাংবাদিক-কন্যা নাফিসা‎ গোয়াইনঘাটের নন্দিরগাঁওয়ে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুল মতিন হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৬ রোগী ‎নবীগঞ্জে কন্যা শিশু দিবস পালিত, সম্মাননা পেল ৩ শিক্ষার্থীরা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স, তথ্য সংগ্রহ শুরু লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম আগামী মঙ্গলবার থেকে শুরু

বিয়ানীবাজারে সড়ক দর্ঘটনায় কিশোরের মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনার নিহত হাসান আহমদ (ফাইল ছবি)

সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের দিঘিরপার এলাকায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন হাসান আহমদ (১৪)। তিনি পৌরশহরের খাসা গ্রামের আলী হোসেনের ছেলে।
‎
‎স্থানীয়রা জানান, কিশোর হাসান আহমদ নয়াবাজারের একটি মোটর মেকানিকের দোকানে কাজ করতো। ঘটনার সময় সে জরুরী প্রয়োজনে রাস্তা পারাপার করতে গেলে দ্রুতগামী একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থল থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
‎এ ঘটনায় মোটর সাইকেল আরোহী ব্যক্তিও আহত হয়েছেন। তার বাড়ি দুবাগ ইউনিয়নের চরিয়া গ্রামে বলে জানা গেছে।
‎
‎বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিয়ানীবাজারে সড়ক দর্ঘটনায় কিশোরের মৃত্যু

বিয়ানীবাজারে সড়ক দর্ঘটনায় কিশোরের মৃত্যু

সময় ১১:২৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬