সিলেট ০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
News Title :
বিয়ানীবাজারে সড়ক দর্ঘটনায় কিশোরের মৃত্যু বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার পিতৃবিয়োগ, বড়লেখা প্রেসক্লাবের শোক ‎ফ্যামিলি কার্ড কর্মসূচিকে অবহেলা করলো জুড়ী উপজেলা প্রশাসন! ‎সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট তৈরি করা হবে: কয়ছর আহমদ শান্তিগঞ্জে নজরুল বর্ষের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম সাংবাদিক-কন্যা নাফিসা‎ গোয়াইনঘাটের নন্দিরগাঁওয়ে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুল মতিন হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৬ রোগী ‎নবীগঞ্জে কন্যা শিশু দিবস পালিত, সম্মাননা পেল ৩ শিক্ষার্থীরা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স, তথ্য সংগ্রহ শুরু লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম আগামী মঙ্গলবার থেকে শুরু

‎সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট তৈরি করা হবে: কয়ছর আহমদ

‎সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, সুনামগঞ্জে অনেক লেখক, কবি ও গীতিকারদের জন্ম। এখানে সংস্কৃতি চর্চা বাড়াতে হবে। সংস্কৃতি চর্চার জন্য প্রয়োজনে ইনস্টিটিউট তৈরি করা হবে। আমরা এ বিষয়ে কথা বলবো। বর্তমান সরকার বিষয়টি নিয়ে খুবই আন্তরিক।
‎
‎মঙ্গলবার বিকালে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে ঝিলমিল অডিটোরিয়ামে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
‎
‎তিনি বলেন, কাজি নজরুল ইসলাম সহ অন্যান্য লেখক, কবি ও গীতিকারদের নিয়ে ইদানিং চর্চা কমে যাচ্ছে কিংবা হারিয়ে যাচ্ছে। এগুলোকে বিএনপি সরকার হারিয়ে যেতে দেবে না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কাজী নজরুল ইসলাম স্মরণে দেশব্যাপী ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দিয়ে নজরুল চর্চায় গতি ফিরিয়েছেন। নতুন প্রজন্ম নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করছে, প্রবন্ধ পড়ছে, লিখছে। এসব আমাদের জীবনেরই একটি অংশ। এগুলোই আমাদের সংস্কৃতি, আমামের আইডেন্টিটি। আমাদের সংস্কৃতিকে হারিয়ে যেতে দেওয়া যাবে না।
‎
‎আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা। রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার আনছার উদ্দিন, জেলা বিএনপির অপর সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ ও শান্তিগঞ্জ একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী।
‎
‎এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জহুরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ্, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগর, জেলা বিএনপির সদস্য নূর আলী, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান বাবুল, আবদাল হোসেন, আবুল কাশেম নাঈম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন, সদস্য মহির উদ্দিন, জিয়াউল হক, মুজাহিদ উদ্দিন, মোশাহিদ আহমদ, অজিত দাস, শামছুল আলম, লুৎফুর রহমান জায়গীরদার খোকন, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবাদুর রহমান এবাদ, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, যুবদল নেতা আলী আহমদ দুলাল, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল করিম মাছুম ও ছাত্রদল নেতা মানছুর আহমদসহ আরো অনেকে।
‎
‎এর আগে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় করেন সংসদ সদস্য কয়ছর আহমদ। দুপুর দুইটায় জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিয়ানীবাজারে সড়ক দর্ঘটনায় কিশোরের মৃত্যু

‎সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট তৈরি করা হবে: কয়ছর আহমদ

সময় ০৮:২১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬