সিলেট ০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
News Title :
বিয়ানীবাজারে সড়ক দর্ঘটনায় কিশোরের মৃত্যু বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার পিতৃবিয়োগ, বড়লেখা প্রেসক্লাবের শোক ‎ফ্যামিলি কার্ড কর্মসূচিকে অবহেলা করলো জুড়ী উপজেলা প্রশাসন! ‎সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট তৈরি করা হবে: কয়ছর আহমদ শান্তিগঞ্জে নজরুল বর্ষের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম সাংবাদিক-কন্যা নাফিসা‎ গোয়াইনঘাটের নন্দিরগাঁওয়ে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুল মতিন হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৬ রোগী ‎নবীগঞ্জে কন্যা শিশু দিবস পালিত, সম্মাননা পেল ৩ শিক্ষার্থীরা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স, তথ্য সংগ্রহ শুরু লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম আগামী মঙ্গলবার থেকে শুরু

গোয়াইনঘাটের নন্দিরগাঁওয়ে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুল মতিন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মতিনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে চলছে নানা হিসাব-নিকাশ।
‎
‎গত ২৬ সেপ্টেম্বর নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন আব্দুল মতিন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে জানা যায়, দলের দুর্দিনে তাঁদের পাশে থাকার পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। এর আগেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন আব্দুল মতিন।

‎তিনি নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও যুক্ত রয়েছেন তিনি।
‎
‎স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, করোনা মহামারি ও ২০২২ সালের ভয়াবহ বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আব্দুল মতিন। প্রতিবছর শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রমেও অংশ নেন তিনি। বিভিন্ন এনজিওর মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিরাপদ পানি সরবরাহেও ভূমিকা রেখেছেন বলে জানান তাঁরা।
‎
‎নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুন নুর বলেন, ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করে ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাংগঠনিক ও সেবামূলক কার্যক্রমে সক্রিয় রয়েছেন আব্দুল মতিন। দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনায়ও তাঁর ভূমিকা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করে নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
‎
‎এদিকে ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা। এসব বিষয়ে সম্ভাব্য প্রার্থীদের পরিকল্পনা ও অঙ্গীকার নির্বাচনী আলোচনায় গুরুত্ব পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
‎
‎দলীয় সমর্থন প্রত্যাশায় গত ২৬ সেপ্টেম্বর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিয়ানীবাজারে সড়ক দর্ঘটনায় কিশোরের মৃত্যু

গোয়াইনঘাটের নন্দিরগাঁওয়ে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুল মতিন

সময় ০৫:৪১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬