
বানিয়াচং মহরত্নপাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ১২ অক্টোবর,রোজ সোমবার সকাল ১১ টা হতে দুপুর ১টা পর্যন্ত মনোমুগ্ধকর, ইসলামী ভাবাবেগ সম্পন্ন ও ধর্মীয় সভা বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক অঞ্জন দেব ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফীজ মুফতী শাব্বীর আহমদ শিবলী নোমানী পরিচালনায় দশম শ্রেণীর শিক্ষার্থী সাইফুর রহমান সাদির কোরান তিলাওয়াত ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রুবাইদা আক্তার মায়িশা সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসা সাবেক ভাইস প্রিন্সিপাল কাজী মাওলানা মুফতি আতাউর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি মুবাশ্বির আহমদ ।
আরো উপস্থিত ছিলেন,গরীব হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আওলাদ হোসেন, সহকারী শিক্ষক কল্যাণ কৃষ্ণ,বুরুজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা সানজিদা খানম, ম্যানেজিং কমিটির সদস্য বাবুল আক্তার, উসমান মিয়া,বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী কর্মচারী ও অভিভাবকবৃন্দ।
দুটি গ্রুপে ৪টি ইভেন্টে মোট ২৪ জন শিক্ষার্থীকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় অর্জনের ভিত্তিতে পুরস্কৃত করা হয়েছে। এবং দু’জন হিন্দু শিক্ষার্থী রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় তাদের কে স্পেশালভাবে পুরস্কৃত করা হয়েছে।
রচনা পুরস্কারের বিষয় ছিল, ক,গ্রুপ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী-হযরত ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এর জীবন ও কর্ম ।
খ,গ্রুপ, নবম থেকে দশম-রচনা প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল, হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্ম।
সর্বশেষ মাওলানা মুবাশ্শির আহমদ এর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।।
শাব্বীর আহমদ শিবলী নোমানী,বানিয়াচং থেকে। 


















