
সারাদেশের ন্যায় হবিগঞ্জের বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করন প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অবহিতকরন এ
প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেহরাব হোসাইন। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য কর্মকর্তা মো সাইফুল আলম সিদ্দীকি, উপজেলা মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন, বানিয়াচং প্রেকক্লাব সভাপতি মোশারফ হোসেন, সিনিয়র সাংবাদিক ইমদাদুল হোসেন খান, মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমেদ আরজু, বানিয়াচং প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক ও এনটিভির প্রতিনিধি আক্তার হোসেন আলহাদী, সাংবাদিক শেখ নুরুল ইসলাম, মুক্তাদির হোসেন সেবুল সহ প্রেসকনফারেন্সে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার, স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার মিলিয়ে মোট ১২৬ জন দায়িত্বে নিয়োজন করা হয়েছে।
আক্তার হোসেন আলহাদী, বানিয়াচং 


















